শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

এজলাসে তালা, বিচারকের অপসারণ চেয়ে আইনজীবীদের বিক্ষোভ

আদালত প্রতিবেদক::

এক আইনজীবীকে আসামির লক আপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার একজন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে একদল বিক্ষুব্ধ আইনজীবী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা লাগিয়ে দেয়।

পুলিশ সিএমএম আদালতের মূল গেটে তালা লাগিয়ে দিয়েছে। আইনজীবীরা ওই বিচারকের অপরারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সিএমএম আদালতের বিচার কাজ বন্ধ রয়েছে। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইনজীবী রুবেল আহমেদ ভুঞা অভিযোগ করেন, মঙ্গলবার তিনি ওই আদালতে মামলা পরিচালনা করতে যান। এ সময় সকাল সাড়ে ১০টায় বিচারক এজলাসে উঠবেন বলে জানান। কিন্তু ১১টার দিকেও বিচারক না উঠায় বিষয়টি পেশকারের কাছে জানতে চান। পরে আদালতের কার্যক্রম শুরু হলে বিচারক ওই আইনজীবীর মামলা না শুনে পরে আসতে বলেন।

কিছু সময় পরে তিনি আদালতে গেলে তাকে দুই ঘণ্টা লক আপে আটকে রাখেন এবং বলেন তার সনদ বাতিল করে দেবেন এবং সকল ম্যাজিস্ট্রেটকে বলে দেবেন যেন তার মামলা না শুনে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com