রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

একাদশে ভর্তির দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ

সাহিত্য ও শিক্ষাঙ্গন ডেস্ক:: একাদশে ভর্তির দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। নির্বাচিতদের মোবাইলে এসএমএস বার্তায় এই ফল জানানো হবে। এ পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২২ থেকে ২৩ জুনের মধ্যে। নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

এর আগে প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় ১০ জুন। প্রথম দফায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জন ভর্তির জন্য নির্বাচিত হয়। আবেদনকারীদের ৯৪ শতাংশকে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেয়া হয়। তৃতীয় ধাপে ২৫ জুন প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com