শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

একই রেজিস্ট্রেশন নম্বর থাকবে সব বোর্ড পরীক্ষায়

বিশেষ প্রতিনিধি:: একটি মাত্র রেজিস্ট্রেশন নম্বর থাকবে একজন শিক্ষার্থীর জন্য। পিইসি থেকে এইচএসসি, সব বোর্ড পরীক্ষায় থাকবে একই নম্বর। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী বছর থেকে এই নিয়ম কার্যকর হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে স্কুল-কলেজে অনিয়ম কমবে।

একজন শিক্ষার্থীকে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয়। ফলে অনেক জটিল হয়ে পড়ে শিক্ষার্থীদের তথ্য বের করা।

মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এক রেজিস্ট্রেশন নম্বরেই সকল কার্যক্রম চালাবে শিক্ষার্থীরা। এরই মধ্যে সফটওয়ার তৈরির কাজ শুরু করেছে ব্যানবেইস। আগামী বছর থেকে সব পরীক্ষা, বৃত্তির টাকা, স্বাস্থ্যসেবা সবই আসবে একটি নম্বরের মাধ্যমে।

শিক্ষকদের তথ্যও রাখা হবে একটি সফটওয়ারে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এর কাজ করছে।

শিক্ষাবিদরা বলছেন, সফটওয়ারের মাধ্যমে সব কার্যক্রম চালালে জটিলতা কমবে। তবে কারিগরি ত্রুটির দিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের।

জানুয়ারি থেকে দেশের সব শিক্ষার্থীকে এই রেজিস্ট্রেশন নম্বর দেয়া হবে। সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com