শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ইতিহাসের সবচেয়ে দামি আসর হতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের চলতি আসর নানা চমক নিয়ে হাজির হয়েছে। জানা গেছে, রাশিয়া বিশ্বকাপের ফাইনাল শেষ হতে যে খরচ হবে, সেটি আগের সব আসরকে ছাড়িয়ে যেতে পারে।

ইতিহাসের পাতায় এর চেয়ে খরুচে বিশ্বকাপ আর আসেনি। রাশিয়া এ আয়োজনে অস্থায়ী অবকাঠামোর জন্য নতুন করে ৫৮ লাখ, স্টেডিয়াম ও প্রশিক্ষণ ব্যবস্থাপনার জন্য আরও ৪০ লাখ পাউন্ড অতিরিক্ত বরাদ্দ দিয়েছে।

রুশ ফেডারেল সরকার ইতিমধ্যে ৮৯০ কোটি পাউন্ড খরচ করে ফেলেছে। রাশিয়ার চতুর্থ বড় শহর ইয়েকাতেরিনবার্গ থেকে শুরু করে কালিনিনগ্রাদ পর্যন্ত ১১ শহরে খেলার জগতের এই মহাআয়োজন চলছে।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের তুলনায় রাশিয়ার আসরের খরচ কিছুটা বেশি। আঞ্চলিক সরকারগুলোর খরচ মিলিয়ে রুশ বিশ্বকাপের মূল খরচ পড়বে ১০ হাজার ৭০ কোটি ডলার।

প্রাদেশিক খরচের মধ্যে রয়েছে- সড়ক সংস্কার, অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা। ইংরেজি ভাষায় সড়ক চিহ্ন বসাতেও বেশ খরচে পড়তে হয়েছে রাশিয়াকে। বিশ্বকাপ উপলক্ষে ৬টি নতুন স্টেডিয়াম তৈরি করেছে রাশিয়া। আরও ৬টি স্টেডিয়ামকে সংস্কার করা হয়েছে।

বিশ্বকাপের পর এই স্টেডিয়াম ও স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ করাও জরুরি। কারণ স্টেডিয়ামগুলোর যে পরিমাণ দর্শক ধারণক্ষমতা তার তিন ভাগের এক ভাগও রাশিয়ান লিগ ম্যাচগুলোর সময় পূর্ণ হয় না।

ফলে ক্ষতির মুখে পড়তে পারে স্টেডিয়ামগুলোর সংরক্ষণকারী সংস্থা। সেই ক্ষতি যেন না হয় সে জন্য আগভাগেই তারা পরিকল্পনা করে রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com