বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

আ.লীগ বায়তুল মোকাররমেই সমাবেশ করবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর গুলিস্তান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বায়তুল মোকাররম দক্ষিণ গেইট, অনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সৈয়দ আবুল হোসেনের জানাযা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা একটা মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে এসেছি। এত কথার দরকার নেই। কথা একটাই বলছি। দ্যা আনসার অফ ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স। আর কিছু না।

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের ভেন্যু রাস্তায় করতে চায় এই বিষয়ে ওবায়দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কিছু বলতে চাই না। সেটা পুলিশ জানে। অনুমতি দেয়ার মালিক পুলিশ। অনুমতি দেয়ার মালিক যারা তারা বুঝবে আর বিএনপি বুঝবে। এখানে আমরা বলার কে। এটা আমাদের আওতায় না। আমরাও অনুমতি চেয়েছি। আমাদের ও অনুমতি দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইনি (আবুল হোসেন) চলে গেলেও তার স্মৃতি চিহ্ন মুছে যাবে না। তার এলাকায় তিনি যেভাবে উন্নয়ন দিয়ে এলাকাকে নতুন সাজে সজ্জিত করেছেন। এটা ঐ এলাকায় গেলেই চোখে পড়বে।

এভাবে হঠাৎ করে চলে যাবে আমরা ভাবিনি। আমাদের নেত্রীও তাকে খুব পছন্দ করতেন। আজকে তিনি চলে গেছেন। আমরা তার আত্নার মাগফেরাত কামনা করছি। শোক পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমরা শ্রাদ্ধা অর্পন করেছি।

এসময় পদ্মা সেতু ও আবুল হোসেনকে নিয়ে বৈশ্বিক ষড়যন্ত্রের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি নেগেটিভ কিছু বলতে চাই না। আমি যা বলেছি ভালটা বলেছি। পদ্মা সেতু নির্মাণে আবুল হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com