শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের পর্দা উঠছে ফ্রান্স-আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে। আর এ ম্যাচেও আর্জেন্টিনা দলের আক্রমণভাগে হয়েছে সামান্য কাঁটা ছেড়া। তবে সে পরিবর্তন আর্জেন্টিনার জন্য সোনায় সোহাগা হতে পারে। কারণ তরুণ আর্জেন্টিনা তারকা ক্রিস্টিয়ান পাভন এ ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন।
নাইজেরিয়ার বিপক্ষে গোলের সহজ সুযোগ মিস করা হিগুয়েইন শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন এ ম্যাচে। আর আক্রমণে ধার বাড়াতে মেসিকে ফলস নাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। মার্কার দেওয়া আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে দুই দলের কোচই ৪-৩-৩ ফর্মেশনে দল সাজাতে পারেন।
আর্জেন্টিনা দুই উইংয়ে পাভন এবং ডি মারিয়াকে রাখছে। স্ট্রাইকারের ভূমিকায় দেখা যাবে মেসিকে। তবে মেসি যদি ফলস নাইনে খেলেন তবে তাকে ডিপ মিডফিল্ড ধরে খেলতে দেখা যেতে পারে। চার ডিফেন্ডারের সঙ্গে আর্জেন্টিনার রক্ষণ এবং আক্রমণের সূত্র তৈরি করবেন মাশ্চেরানো। তাতে করে ডিপ মিডফিল্ড কিংবা ফলস নাইনে মাঠের চারপাশ থেকে বলের যোগান পাবেন মেসি।
আর্জেন্টিনার একাদশ: ফ্রাঙ্কো আরমানি, মার্কোস রোহো, ওটামেন্ডি, ত্যাগলিয়াফিকো, মারকেদো, এনজো পেরেজ, মাশ্চেরানো, ইভার বানেগা, ডি মারিয়া, ক্রিস্টিয়ান পাভন, মেসি।