বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

আমরা কখনও বিদেশিদের চাপ অনুভব করি না: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, একুেশর কন্ঠ : বুধবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা কখনও পশ্চিমা চাপ অনুভব করি না। আপনারা মিডিয়া আমাদের চাপ দিয়েছেন। আমাদের যে চাপ সেটা নিজেদের চাপ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপস হয়নি, বড় দেশের সঙ্গে আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নেই। আমরা নিজেরা চাপ অনুভব করি, যাতে একটা গ্রহণযোগ্য এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। অবাধ ও সুষ্ঠু এবং সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের স্বতন্ত্রী প্রার্থী বেশি হলেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।’

আব্দুল মোমেন বলেন, আমেরিকা সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। ভারত-আমেরিকা-ইউরোপীয় ইউনিয়ন আমাদের বন্ধু। তারা আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। ইউরোপ আমাদের বড় বাজার। তারা যদি আমাদের অপছন্দ করত, আমাদের জিনিস কিনতো না।’

তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশে গণতন্ত্র নষ্ট করতে চাই না, আমরা সন্ত্রাস চাই না। এটা আমাদের লক্ষ্য। এটা পশ্চিমাদেরও লক্ষ্য।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল, কেউ তাদের পছন্দ করে না। নেতৃত্বের গাফলতি এবং অপরিপক্বতার কারণে তারা অনেকের (বিদেশিদের) সমর্থন হারিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com