শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে বোমা হামলা, নিহত ৮

স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে একটি ক্রিকেট ম্যাচে বোমা হামলায় অন্তত ৮ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। খবর এএফপির।

নয়া নাজিমাবাদ রমজান কাপ ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচে শুক্রবার এ ঘটনা ঘটে। শুক্ররাব রাতে নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের স্টেডিয়ামে দিবা-রাত্রীর ম্যাচ ছিল এটি। খেলোয়াড় এবং দর্শকরা যখন স্টেডিয়ামে উপস্থিত হন তখনই এই হামলার ঘটনা ঘটে।

টুর্নামেন্টের আয়োজক হিদায়াতুল্লাহ জহিরও এই হামলায় নিহত হয়েছেন।

কোনো জঙ্গি গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ও আইএস নানগারহার প্রদেশে বেশ সক্রিয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com