শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ রবিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়।

স্কোয়াডে ডাক পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু হায়দার রনি। আর বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস। এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।

বাংলাদেশ স্কোয়াডের ১৫ সদস্য হলেন- সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আবু যায়েদ রাহি ও আরিফুল হক।

আগামী ৩ জুন সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ এবং ৭ জুন অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ। তিনটি ম্যাচই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com