শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক::

কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিতে তারা আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলে জানা গেছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com