শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

আজ দেশে ফিরছে সালমারা, সংবর্ধনা দিবে বিসিবি

স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের শিরোপা জয় করে আজ সোমবার দেশে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিকেলে ঢাকায় আসার কথা রয়েছে সালমাদের। তাদের সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হোটেল সোনার গাঁওয়ে আজ বোর্ডের মিটিং রয়েছে। এরপরই ইফতারের আয়োজন হবে। সেখানেই জাহানারা, রোমানা, সালমাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করেছে বিসিবি। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজেই নারী ক্রিকেটারদের সংবর্ধিত করবেন।

বিকাল সাড়ে ৫টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছাবেন সালমাবাহিনী। বিসিবি আগেই জানিয়েছে, বিমানবন্দরে কোনো মিডিয়া অ্যাকটিভিটিজ থাকবে না। বিমান থেকে নামার পর নারী ক্রিকেটারদের সোজা নিয়ে আসা হবে হোটেল সোনার গাঁওয়ে। সেখানেই আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হবে বাংলাদেশের বাঘিনীদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com