শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

আজ দেশব্যাপী বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ঢাকা মহানগরসহ সারা দেশব্যাপী আজ গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ শনিবার সকাল ১১টায় দলের নয়াপল্টনের দলীয় কার্যালয়ের নিচতলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির উদ্বোধন করবেন।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এ ছাড়া আগামীকাল সারাদেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান এবং আগামী ২০ ফেব্রয়ারি সারাদেশে ফের বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com