শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

আওয়ামী লীগের বিশেষ যৌথসভা আজ

নিজস্ব প্রতিবেদক::

আজ মঙ্গলবার (৬ আগস্ট) অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের বিশেষ যৌথসভা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এ বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার দলটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সব থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সব দলীয় কাউন্সিলর, ঢাকা মহানগর অন্তর্গত আওয়ামী লীগদলীয় সব সংসদ সদস্য।

এই বিশেষ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com