শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

অস্ত্র ও নির্যাতনের সাম্রাজ্য গড়ে তোলেন ওসি প্রদীপ: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ অস্ত্র ও নির্যাতনের সম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পরিকল্পতভাবে হত্যা করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

আজ রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‌্যাবের লিগ্যল অ্যন্ড মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

সংবাদ সম্মেলনে আশিক বিল্লাহ বলেন, ‘লিয়াকতসহ বাকি আসামিদের নিয়ে মাদক উদ্ধারের নাটক সাজান ওসি প্রদীপ। তিনি সরকারি অস্ত্র ব্যবহার করে অনৈতিক কাজ করেছেন।’

বিস্তারিত আসছে…

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com