শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

অন্য রকম শিশির

অন্য রকম শিশির ফোঁটা

অন্য রকম মন

অন্য রকম চলন বলন

অন্য রকম জীবন।

 

সবুজ পাতায় ঠান্ডা শিশির

শিশির ভেজা ভোর

বউ কথা কও ডাকে পাখি

মায়ায় ভরা ডোর।

 

অন্য রকম শিশির ফোঁটায়

অন্য রকম প্রভাত

মনের কোনে ঝরে সদাই

শুভ্র জলের প্রপাত।

 

সরল কথায় সরল শিশির

লেখেন সরল পুঁথি

সরল মনের শিশির ধোঁয়ায়

অন্য রকম যুথি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com