রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

শ্রীনগরে জাসাসের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীনগর উপজেলার উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাইপাস বাগান বাড়িতে উপজেলা জাসাস এর সভাপতি শফিউল আলম আজম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: আলী খান সাগরের পরিচালনায় আয়োজিত চক্ষু চিকিৎসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো: আব্দুল্লাহ।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল।

আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।

এসময় প্রায় ৫ শতাধিক চক্ষু রুগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com