রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ছবি সংগৃহীত অনলাইন ডেস্ক : সাপ্তাহিক ছুটির বাইরে ২০২৭ সালে বিভিন্ন দিবস ও উৎসব উপলক্ষে ৩১ দিন ব্যাংক বন্ধ থাকবে। রোজার ঈদে টানা পাঁচ দিন এবং কোরবানির ঈদে টানা ছয় দিন ছুটি থাকবে।
রোববার (২৯ নভেম্বর) ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।
তালিকা অনুযায়ী, শবে বরাত, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জুমাতুল বিদা এবং শবে কদরে ব্যাংক বন্ধ থাকবে। রোজার ঈদের ছুটি ৮ থেকে ১২ মার্চ। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে। চৈত্রসংক্রান্তির ছুটি শুধু খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য।
মে দিবস উপলক্ষে ১ মে ব্যাংক বন্ধ থাকবে। কোরবানির ঈদের ছুটি ১৫ থেকে ২০ মে। একই দিন, ২০ মে, বুদ্ধপূর্ণিমাও পড়েছে। ১৬ জুন আশুরা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
বছরের দ্বিতীয়ার্ধে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এ ছাড়া ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিনে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটির তারিখ পরিবর্তন হতে পারে। বাংলাদেশ ব্যাংকের ২০২৭ সালের ছুটির পরিপত্র অনুযায়ী, ১৩ এপ্রিলের চৈত্রসংক্রান্তির ছুটি রাঙামাটির জন্য নয় শুধু খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য প্রযোজ্য।