রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইউএইর প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ফাইল ছবি একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : দুবাইয়ে ২০২৭ সালের বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সম্মেলনে তারেক রহমানকে স্বাগত জানানোর প্রত্যাশা জানিয়েছেন শেখ মোহাম্মদ। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধিও কামনা করেন।
সম্মেলনের প্রতিপাদ্য ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ অর্থাৎ, ভবিষ্যতের সরকার গঠন। এতে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা বৈশ্বিক চ্যালেঞ্জ এবং শাসনব্যবস্থার নতুন ধারণা নিয়ে আলোচনা করবেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টির বেশি দেশের প্রতিনিধিসহ ছয় হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেন।