রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বিদায়ের ম্যাচে অশ্রুসিক্ত মুসলেরা

মন্টেভিডিওতেই শেষ হলো মুসলেরার ফুটবলযাত্রা ছবি সংগৃহীত

অনলাইন স্পোর্টস ডেস্ক : কোপা লিবার্তাদোরেসের ফাইনালে পালমেইরাসের কাছে ১-০ গোলে হারের পর পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। মন্টেভিডিওর সেনতেনারিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিই হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ।

নিজের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল এই স্টেডিয়ামেই। তাই হার সত্ত্বেও এখানেই বিদায় নিতে পারাকে বিশেষ সমাপ্তি বলে উল্লেখ করেন মুসলেরা। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে গোলপোস্টে চুম্বন করে মাঠ ছাড়েন তিনি।

গ্যালাতাসারায়ের হয়ে ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত খেলেছেন মুসলেরা। তুরস্কের ক্লাবটির হয়ে ১৯টি শিরোপা জেতার পাশাপাশি লিগে খেলেছেন ৪৪২ ম্যাচ ক্লাবটির হয়ে কোনো বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ। পরে তিনি আর্জেন্টিনার এস্তুদিয়ানতেসে যোগ দেন।

মন্টেভিডিও ওয়ান্ডারার্স, নাসিওনাল ও লাৎসিওর হয়েও খেলেছেন এই গোলরক্ষক। উরুগুয়ে জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে অংশ নিয়ে ২০১১ সালে কোপা আমেরিকা জেতেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com