রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

১০ টাকায় শীতের উষ্ণতা, বাস্তা বাজারে হান্নানের চিতই পিঠার হিড়িক

১০ টাকায় শীতের উষ্ণতা, বাস্তা বাজারে হান্নানের চিতই পিঠার হিড়িক

নিজস্ব প্রতিনিধি (দোহার) ঢাকা : শীত মানেই পিঠার মৌসুম। আর দোহারের বাস্তা বাজারে শীতের সন্ধ্যা মানেই এখন হান্নানের গরম গরম চিতই পিঠার আয়োজন। মাত্র ১০ টাকায় চিতই পিঠা আর নানা রকম ভর্তার স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ।

প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস্তা বাজারে বসে হান্নানের চিতই পিঠার জমজমাট আসর। কাঠের আগুনের উষ্ণতা, মাটির খোলায় তৈরি ধোঁয়া ওঠা পিঠা আর ক্রেতাদের আড্ডায় শীতের সন্ধ্যাগুলো হয়ে উঠছে প্রাণবন্ত।

মাটির চুলায় জ্বলছে আগুন, তার ওপর বসানো মাটির খোলায় তৈরি হচ্ছে গরম গরম চিতই পিঠা। পাশে বসে পিঠার স্বাদ নিচ্ছেন ক্রেতারা। শীতের সন্ধ্যায় আগুনের পাশে বসে গরম পিঠা আর ভর্তা খাওয়ার আনন্দ যেন অন্যরকম।

এই পিঠার আয়োজন করছেন দোহারের কুসুমহাটি ইউনিয়নের সাহেদালীর ছেলে হান্নান। সকালে তিনি সবজির দোকান পরিচালনা করেন। আর বিকেল ৫টা বাজলেই শুরু হয় তার চিতই পিঠা বিক্রির ব্যস্ততা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com