রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

সাবেক এসবি প্রধান মনিরুল।

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ: সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালকসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবির অভিযান সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার ভাই (মনিরুলের শ্যালক) রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক রয়েছেন। এ ছাড়া একই অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com