রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের খাশেরহাট বন্দরে প্রভাতি কেজি বিদ্যানিকেতনের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব বাবুল আকনের অর্থায়নে ও সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব বাবুল আকন মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননার ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, আলহাজ্ব মোহাম্মদ বাবুল আকন ইতিপূর্বেও প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রতিষ্ঠানের যেকোনো সংকটময় মুহূর্তে তিনি পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন। তাঁর এই অবদানের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চিরকৃতজ্ঞ।
প্রধান অতিথির বক্তব্যে বাবুল আকন বলেন, আমি সবসময় চেষ্টা করেছি এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আমার সাধ্যমতো সহযোগিতা অব্যাহত থাকবে। আমি অভিভাবকদের প্রতি অনুরোধ জানাব, আপনারা সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিন।
এ সময় প্রতিষ্ঠানের সকল অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।