রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

তুহিন আহামেদ: ঢাকার আশুলিয়ায় আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে চেয়ারম্যান প্রার্থী মো. ইস্রাফিল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে, শনিবার দিবাগত রাতে আশুলিয়ার বলিভদ্র মধুপুর উত্তরপাড়া এলাকায় টানানো ব্যানার-ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।

ইস্রাফিল হোসেন জানান, মধুপুর উত্তরপাড়ার বিভিন্ন স্থানে তার টানানো ব্যানার ও ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হয়েছে। কিছু ফেস্টুন কেটে ফেলা হয়েছে, আবার কিছু নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি অভিযোগ করেন, প্রতিহিংসার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ এ কাজ করেছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘প্রতিহিংসা নয়, আসুন মিলেমিশে ইউনিয়নের উন্নয়নে এবং মানুষের দুর্ভোগ লাঘবে অবদান রাখি।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com