রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

নষ্ট খাবার ফেরত দেওয়ায় পুলিশের উপর হামলা, গ্রেফতার ৬

কালিয়াকৈর প্রতিনিধি, একুেশর কন্ঠ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে হোটেলের নষ্ট খাবার ফেরত দেওয়ায় ট্রাফিক পুলিশের এক পরিদর্শকের উপর হামলা চালিয়েছে হোটেল মালিকের ছেলে ও কর্মচারীরা। শুক্রবার রাত সাড়ে দশটার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।

আহত মো. মেহেদী হাসান (৪২) গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসাবে কর্মরত।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেহেদী হাসান কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন। শুক্রবার তার বাড়িতে কেউ না থাকায় তিনি দায়িত্ব পালন শেষে রাত ১০টার দিকে ইমা হোটেল এন্ড রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান। ওই সময় তিনি সিভিল পোশাকে থাকায় হোটেল মালিকের ছেলে বা কর্মচারীরা কেউ জানতো না তিনি পুলিশ কর্মকর্তা। রাতের খাবারের জন্য তাকে রুটি, ডাল ও হালিম পরিবেশন করা হয়।

ডাল ও হালিম থেকে দুর্গন্ধ বের হওয়ায় সেই খাবার তিনি ফেরত দেন। নষ্ট খাবার ফেরত দিলেও হোটেলের ক্যাশে থাকা হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ ওরফে শান্ত তার কাছে বিল দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অলিউল্লাহ কাচের গ্লাসের কিছু অংশ ভেঙ্গে তার মুখে আঘাত করে।

এ সময়ে হোটেলের কর্মচারীরাও তার উপর হামলা চালিয়ে মারধর করে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোটেল মালিকের মেয়ের জামাই সাইফুল্লাহ সুমন, মমিনুল ইসলাম, শাফায়াত হোসেন, আব্দুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিবকে গ্রেফতার করে। তবে ঘটনার মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন।

ট্রাফিক পরিদর্শক মেহেদি হাসান বলেন, ক্যাশে থাকা ছেলেকে আমি জিজ্ঞেস করেছি নষ্ট থাকায় আমি হালিম ও ডাল খাইনি তারপরও কেন বিল ধরেছেন। তখন সে আমার সঙ্গে উত্তেজিত হয়ে উঠে। একপর্যায়ে গ্লাস ভেঙ্গে আমার মুখে আঘাত করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com