রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.১ ডিগ্রি, বাড়ছে শীত

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.১ ডিগ্রি, বাড়ছে শীত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। তবে রোববার সকালে কুয়াশা ছিল না; দ্রুত সূর্যের দেখা মেলে।

ব্যারিস্টার বাজার এলাকার বাসিন্দা আজগর আলী বলেন, কয়েক দিন আগে ঘন কুয়াশা থাকলেও শীতের অনুভূতি কম ছিল। রোববার শীত বেশি অনুভূত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com