রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

একাত্তরের চেতনাকে বিএনপি ধারণ করে: শামা ওবায়েদ

একাত্তরের চেতনাকে বিএনপি ধারণ করে: শামা ওবায়েদ ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপি কখনো একাত্তরের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার ভাষ্য, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে।

শামা ওবায়েদ বলেন, “৭১ আমাদের গর্ব, আমাদের জীবনের সঙ্গে মিশে আছে।” তিনি দাবি করেন, বিএনপি একাত্তরের চেতনাকে ব্যবহার করে জাতি বা দেশকে বিভক্ত করার চেষ্টা করেনি।

মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অংশগ্রহণ এবং বিএনপিতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থাকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাঁর বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

পাকিস্তানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরে যা ঘটেছিল, সে জন্য পাকিস্তানের অনুতপ্ত হওয়া উচিত বলে তারা আশা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করার কথাও বলেন তিনি।

পররাষ্ট্রনীতি নিয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, তবে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে নয়। পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে কোনো দেশের শত্রুতা নেই।

ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইসরায়েল এমন কোনো নীতি অনুসরণ করলে, যা বাংলাদেশের সংবিধান বা বিশ্বাসের পরিপন্থী, তবে সরকারের চিন্তাভাবনায় তা প্রভাব ফেলবে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com