মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

৯ম- ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে ৪১তম বিসিএসের নিয়োগ পাবেন ৪০৫৩ জন

বিশেষ প্রতিবেদন,একুশের কন্ঠঃ ৪১ তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহী, তাদের কাছ থেকে অনলাইনে আবেদন চেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪১ তম বিসিএসে নন-ক্যাডারে মোট নিয়োগ পাবেন ৪ হাজার ৫৩ জন।

যাদের ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, তাদের মধ্যে যারা ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি করতে চান, তারা আবেদন করতে পারবেন।

নন-ক্যাডার পদের জন্য আবেদন শুরু হবে কাল থেকে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ২৭ নভেম্বর পর্যন্ত।

টেলিটক বা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা না দিলে নন-ক্যাডার পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে বিবেচনা করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com