বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

৭২ হাজার টাকায় বিক্রি হলো দুটি শাপলাপাতা

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে বড় ও মাঝারি সাইজের দুটি শাপলাপাতা মাছ বিক্রি হয়েছে ৭২ হাজার টাকায়। মঙ্গলবার আমতলী মাছ বাজারে মাছ দুটি বিক্রি হয়। তালতলীর জেলেদের জালে ধরা পড়ে এই মাছ দুটি।

জানা যায়, সোমবার রাতে পায়রা নদীর দক্ষিণ-পশ্চিম মোহনায় মাছ ধরতে জাল ফেলেন তালতলীর ফকিরহাটের কয়েকজন জেলে। মঙ্গলবার সকালে জাল তুলতে গিয়ে তারা দেখেন পায়া জালে দুটি শাপলাপাতা মাছ ধরা পরেছে। পরে দুপুরের দিকে মাছ দুটি আমতলীর সুমন মৎস্য আড়তে নিয়ে যান তারা। সেখান থেকে খুচরা ব্যবসায়ী হারুন গাজী মাছ দুটি কিনে নেন। এরপর বড় মাছটি ৫০০ টাকা এবং ছোট মাছটি ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেন। বড় মাছটি ১২০ কেজি ও ছোট মাছটির ওজন ৪০ কেজি। মাছ দুটি সর্বমোট ৭২ হাজার টাকায় বিক্রি হয়।

ক্রেতা মহসীন আলম বলেন, সামুদ্রিক মাছের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা রয়েছে। সবজি কিনতে এসে মাছগুলো বাজারে দেখতে পাই। ১ হাজার টাকায় ২ কেজি কিনলাম। বড় মাছটি থেকেই আমাকে দুই কেজি দেয়া হয়েছে।

বিক্রেতা হারুন গাজী বলেন, বাজারে সচরাচর শালপাতা মাছ আসে না। পাইকাররা এসব মাছ কিনতে চায় না। তাই আমি একাই মাছ দুটি কিনে নিয়েছি। তবে আশানুরূপ লাভ করতে পারিনি।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, শাপলাপাতা বিলুপ্তপ্রায় একটা প্রজাতি। দিন দিন এ মাছের প্রজনন কমে যাচ্ছে। আমরা জেলেদের শাপলাপাতা মাছ শিকারে অনুৎসাহিত করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com