মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে সংবর্ধনা

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে সংবর্ধনা ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ডেস্ক: জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে তাকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।

তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। আনুষ্ঠানিক অভ্যর্থনার পর প্রধানমন্ত্রীকে বিমানবন্দর চত্বরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়।

এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তার আন্তালিয়ায় যাওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com