মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ছবি সংগৃহীত নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সাবানা খানম (৩২) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে। এ সময় তার স্বামী ফারুক খান (৪০) পালিয়ে যান।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোহাগড়া উপজেলার পাচুড়িয়া লস্কারপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই গৃহবধূর কাছ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক সাবানা খানম ও তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রায় এক বছর ধরে তারা এ ব্যবসা পরিচালনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আটক সাবানা খানমের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারা ও ৪১ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।