শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ই-কণ্ঠ অনলাইন::
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রোহিঙ্গা বাংলাদেশে আাসার দু’বছর পার হয়েছে কিন্তু সরকার তাদের ফেরত পাঠাতে পারেনি। এটি সরকারের বিরাট ব্যর্থতা। অন্তত দুঃখজনক যে সরকার কোনোভাবেই কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে গত দুই বছরে যখনি সময় পেয়েছে তখনি দল কথা বলেছে। রোহিঙ্গা সমস্যা এটিই প্রথম নয়, ১৯৭৮-৯২ সালেও হয়েছে। এ দু’বারই বিএনপি সরকার ক্ষমতায় ছিলো এবং দু’বারই রোহিঙ্গাদের নিজ দেশে সফলতার সঙ্গে মিয়নমারে ফেরত পাঠাতে সক্ষম হয়। ১৯৭৮ সালে প্রত্যেকটি রোহিঙ্গা ফেরত যায় তাদের নিজ দেশে এবং ৯২ সালে ২ লাখ ৫০ হাজারের মধ্যে ২ লাখ ৪০ হাজারের মতো রোহিঙ্গা ফেরত যায়।
তিনি আরো বলেন, তারা (আওয়ামী লীগ সরকার) বার বার উদাহরণ দিচ্ছে বর্হিঃবিশ্ব তাদের সঙ্গে আছে। অথচ আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক বড় বড় শক্তিগুলো যারা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ডেকে নিয়ে যাবার ক্ষমতা রাখে তারা বার বার মিয়ানমারের পক্ষে কথা বলছে।