শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

২৫ পৌর মেয়র প্রার্থীর দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক::

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন, পঞ্চগড় পৌর সভায় মো. তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. রেজাউল করিম রাজা, দিনাজপুরের ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী, রংপুরের বদরগঞ্জে মো. ফিরোজ শাহ, কুড়িগ্রাম পৌরসভায় মো. শফিকুল ইসলাম, রাজশাহীর পুঠিয়ায় মো. আল-মামুন, রাজশাহীর কাটাখালীতে আধ্যাপক মো. সিরাজুল হক, সিরাজগঞ্জে শাহজাদপুরে মো. মাহমুদুল হাসান, পাবনার চাটমোহরে মো. আসাদুজ্জামান আরশেদ, কুষ্টিয়ার খোকসায় রাজু আহম্মেদ।

চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম (মনি), খুলনার চালনায় মো. আবুল খায়ের খান, বরগুনার বেতাগীতে মো. হুমায়ুন কবির, পটুয়াখালীর কুয়াকাটায় মো. আবদুল আজিজ, বরিশালের উজিরপুরে মো. শহিদুল ইসলাম খান, বাকেরগঞ্জ এস এম মনিরুজ্জামান, ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন, নেত্রকোনার মদনে মো. এনামুল হক, মানিকগঞ্জে মো. আতাউর রহমান আতা, ঢাকার ধামরাইয় দেওয়ান নাজিম উদ্দিন।

গাজীপুরের শ্রীপুরে মো. শহিদুল্লাহ্ শহিদ, সুনামগঞ্জের দিরাইয়ে মো. ইকবাল হোসেন চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আবুল মুনছুর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com