শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

২০ দলের সাথে নজরুলের ‘প্রথম’ বৈঠক আজ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বৈঠকের আহ্বান করেছেন ২০ দলীয় জোটের সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব লাভের পর এই প্রথম তিনি বৈঠক আহ্বান করলেন।

এ বৈঠকের খবর জানিয়ে জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com