শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ। ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবে পদ্মাসেতুর নির্মাণ কাজ। ২০২১ সালে খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ চুক্তি স্বাক্ষরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।