শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

১৪ দলের সকল কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক::

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সভা-সমাবেশসহ সকল ধরনের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ১৪ দল। বিষয়টি নিশ্চিত করেছে আওয়ামী লীগ সূত্র।

সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) অনুষ্ঠিতব্য ১৪ দলের সভা স্থগিত করা হয়েছে।

এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে আগামীকাল ২০ মার্চ টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের যে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল, তা-ও স্থগিত করা হয়েছে। আরো স্থগিত করা হয়েছে ক্ষমতাসীন এই জোটটির ঘোষিত অনান্য কর্মসূচিও।

এর আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ১৪ দলের সভা আহ্বান করা হয়। এতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com