শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

১৩ মার্চ খুলছে ঢাবির হল

ঢাবি প্রতিনিধিঃ গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আগামী ১৩ মার্চ থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।

রবিবার (৩১ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য  বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাবির সব শিক্ষক, ১৮ হলের প্রোভোস্ট, ডিনস, উপ-উপাচার্য এবং উপাচার্য নিয়ে গঠিত এ কাউন্সিলটি বিশ্ববিদ্যালয়ের সকল ডিনকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত পরীক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদেরকে হলে তোলার নির্দেশ দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য হলগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সকল ডিনকে ৭ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। পরবর্তীতে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে হলে নিয়ে আসা হবে।

তিনি বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে ঢাবির একাডেমিক কার্যক্রম পুরোদমে চালু হবে।তবে, পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে, অনার্স চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা হলগুলোতে উঠতে পারবেন।

সংশ্লিষ্ট অনুষদগুলোকেও একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতি নিতে বলেছে কাউন্সিল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com