বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

হুমায়ুন আজাদকে হত্যায় জড়িত জঙ্গি সাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যায় সরাসরি জড়িত জঙ্গি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। সাবু নিজ হাতে চাপাতি দিয়ে হুমায়ুন আজাদের ঘাড়ে ও গলায় কুপিয়ে জখম করেন। জঙ্গি সাবু ভেবেছিলেন তার ধারালো অস্ত্রাঘাতে হুমায়ুন আজাদ মারা গেছেন; এটা নিশ্চিত হয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছিলেন।

জানা গেছে, সোমবার রাতে জেএমবির এই জঙ্গি নেতাকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সংস্থাটি এক বার্তায় জানিয়েছে, ২০০৪ সালে বইমেলায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে এটিইউ গ্রেপ্তার করেছে। এই সাবু চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে ও গলায় কুপিয়ে জখম করেছিলেন। তিনি জানতেন, হুমায়ুন আজাদ মারা গেছেন; এটা নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে অধ্যাপক আজাদ জার্মানিতে মারা যান।

এটিইউ জানিয়েছে, জঙ্গি সাবুর বিষয়ে আজ দুপুরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com