শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

হরতালের সমর্থনে শাহবাগ অবরোধ

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের পক্ষে রাজধানীর শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

রোববার সকাল ৭টার দিকে টিএসসি থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যায়। পরে সায়েন্স ল্যাবরেটরি হয়ে আবারও শাহবাগ মোড়ে ফিরে আসে।

শাহবাগে অবস্থান নিয়ে রাস্তায় বসে যায় সংগঠনটির নেতাকর্মীরা। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ানবাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com