বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের উদ্যোগে লিফলেট বিতরণ

রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ সারা দেশের ন্যায় শ্রীনগর উপজেলায়ও জাতীয় সড়ক নিরাপত্তা দিবসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্থানীয় সড়কে নিরাপত্তা বিষয়ক শ্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন, সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ে সচেতনতামূলক লিফলেট ছাত্র-ছাত্রী ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়।

ট্রাফিক নিয়ম-কানুন ও সড়ক নিরাপত্তা বিষয়ক অবহিতকরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার সাহা, মোঃ আলতাফ হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com