মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ভোটার এলাকা পরিবর্তনের হিড়িক

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ভোটার এলাকা পরিবর্তনের হিড়িক ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশজুড়ে ভোটার এলাকা পরিবর্তনের প্রবণতা বেড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৭ লাখ ১৪ হাজার ৮৪১ জন ভোটার এলাকা পরিবর্তন করেন। চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৯০ হাজার ৩৬৯ জনে।

বিশ্লেষকদের মতে, আত্মীয়ের এলাকায় ভোট দেওয়া, পছন্দের প্রার্থীর এলাকায় অবস্থান করা এবং শহরের পরিবর্তে নিজ গ্রামের ভোটার হওয়ার আগ্রহ এ তিন কারণে ভোটার এলাকা পরিবর্তন বাড়তে পারে। তবে কোনো রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার স্থানান্তরে প্রভাব ফেলছে কি না, তা ইউনিয়নভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে স্পষ্ট হবে।

ইসি সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ লক্ষ্যে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে এ কার্যক্রম বন্ধ রয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটার এলাকা পরিবর্তন সাধারণ মানুষের অধিকার। ইউপি নির্বাচন এবার উপজেলাভিত্তিক করার চেষ্টা চলছে।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। নতুন তালিকায় ভোটার সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com