মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় শহরের বানিয়া পট্টি থেকে সিনেমা হল রোড পর্যন্ত ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সড়কটি নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রমজান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই নিরসন হবে। পাশাপাশি শহরের যান চলাচল আরও সহজ ও স্বাভাবিক হবে। এ সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।