মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ভালুকায় জিয়াউর রহমানের নির্বাচনী মতবিনিময় সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার সংলগ্ন মসজিদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় ভোটার, এলাকাবাসী ও বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আফাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী আব্দুস ছাত্তার মাস্টার, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির।

এ ছাড়া হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ পাড়াগাঁও ও বড়চালা এলাকার ২ নম্বর ওয়ার্ডের প্রায় দুই হাজার ভোটার ও সাধারণ মানুষ সভায় উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় ভোটার ও এলাকাবাসীর সঙ্গে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত লোকজন প্রার্থীর সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com