শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় মির্জা ফখরুল আহত

নিজস্ব প্রতিবেদকঃঃ

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে রংপুরে এই ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা ফখরুল রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রিটা রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় নগরের পায়রা চত্বর থেকে শাপলা চত্বরে যাওয়ার পথে আহত হন।

শায়রুল কবির খান আরও জানান, মির্জা ফখরুল ট্রাকে ছিলেন। হঠাৎ ট্রাক ব্রেক কষলে তিনি নিজেকে সামলাতে পারেননি, এতে বাম হাতে আঘাত পান তিনি। এরপর তাকে রংপুরের প্রাইম হাসপাতালে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com