শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী সায়ন্তিকা

বিনোদন ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে পশ্চিম বর্ধমানের রাজবাঁধের কাছে সায়ন্তিকার গাড়িকে ধাক্কা দেয় একটি পণ্যবাহী লরি। এতে দুমড়ে-মুচড়ে গেছে সায়ন্তিকার গাড়ির একাংশ।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েকদিন ধরে বাঁকুড়াতে ছিলেন একুশের ভোটে তৃণমূলের টিকিটে লড়া সায়ন্তিকা। গত এক সপ্তাহ ধরে বাঁকুড়ায় ছিলেন তৃণমূলের এই নেত্রী। সেখানে জনসংযোগ করেন। ঘুরে দেখেন এলাকা।

সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার সকাল কলকাতায় ফেরার পথে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পেছন থেকে তার গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। এতে ব্যাপক ক্ষতি হয় সায়ন্তিকাকে বহন করা গাড়িটির। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির একাংশ। দুর্ঘটনায় হাতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। আহত হয়েছেন তার আরো দুই সহযাত্রী।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানান এ দুর্ঘটনার পর সায়ন্তিকা আবার বাঁকুড়ায় ফিরে গেছেন। অন্যদিকে ঘাতক লরির চালককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে লরিটিকেও আটক করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com