শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক::

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন শুরু হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্ধারিত সময়ে সম্মেলন শুরু হয়।

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলন ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণিল সাজে সম্মেলন মঞ্চ সাজানো হয়েছে।

আজ বিকালেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেই সংগঠনের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হবে।

সম্মেলন সফল করার লক্ষ্যে ১৩টি উপ কমিটি গঠন করা হয়েছে। এবারের সম্মেলনে এক হাজার ৯৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। এছাড়াও প্রায় ১৫ হাজার অতিথি থাকবেন।

সম্মেলনের মধ্য দিয়ে আজ স্বেচ্ছাসেবক লীগে নতুন নেতৃত্ব ঘোষণা হবে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটিও ঘোষণা করার কথা রয়েছে। কমিটিগুলোতে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের স্থান দেওয়া হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com