বুধবার, ১০ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দলেন ৩ ভাইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আধ্যিপত্য বিস্তারের জেরে একদল সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলায় একই পরিবারের তিন ভাই গুরুতর জখম হয়েছেন। আহতরা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিবুজ্জমানের ভাই। এ দিকে হামলাকারী সামির হোসেন বাহ্রা ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বকসনগর ইউনিয়নের কোমরগঞ্জ বটতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- স্বেচ্ছাসেবক নেতার দুই ভাই ও ভাতিজা। মো. রাব্বি (২৭), রুমেল বাবু (৪০) এবং ইকবাল হোসেন (২৮)। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার অভিযোগে উপজেলার বাহ্রা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চরকান্দা গ্রামের মো: সামির (২২) তার সহযোগী মো: বাবু (৩২), সাব্বির (২৭), ওয়াসিম (২৮), হাসান (২১), সোহেল (৩০), হৃদয় (২০), বোরহান (৪৫), সবুর (৪৭), শান্ত (২২), আরিফ (১৯) ও অজ্ঞাত পরিচয়ে আরও ১৫/২০ জনের নামে নবাবগঞ্জ থানা মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে রাকিবুজ্জামান, তাঁর দুই ভাই রাব্বি ও রুমেল বাবু কোমরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তাঁরা কোমরগঞ্জ বটতলা সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছানো মাত্রই, পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা বিবাদীগণ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলে।

এসময় তাঁদের ডাক চিৎকারে ভাতিজা ইকবাল এগিয়ে আসলে ধারালো অস্ত্র দিয়ে তাকেসহ তার দুই চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে। পরে পুলিশের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যাবার সময় দুবৃর্ত্তরা দু্ই পুলিশ সদস্যকে আঘাত করে। ওই দুই পুলিশ সদস্য নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, এ ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক রয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com