শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় স্বামীর নির্যাতনে আঁখি নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আঁখির স্বামী আনিসুল ইসলামকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য আঁখিকে নির্যাতন করতেন আনিসুল। কয়েকদিন আগে প্রচুর মারধর করেন।

রোববার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঁখির মৃত্যু হয়। এরপর হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়।

মাহমুদা খানম আঁখি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আনিসুল ইসলাম পেশায় আইনজীবী।

আঁখির ভগ্নীপতি আবুল কালাম বলেন, দুই বছর আগে আনিসের সঙ্গে আঁখির বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য তার ওপর নির্যাতন করে আসছিলেন আনিস। এক সপ্তাহ আগেও আঁখিকে মারধর করেন। এতে আঁখি পেটে মারাত্মক আঘাত পান।একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আঁখি মারা যাওয়ার পর স্বামী আনিসুলকে আটক করে পুলিশে দিয়েছে স্বজনরা। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বলেন, আঁখির মৃত্যুর ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com