শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেস্কঃ সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে (১৫ এপ্রিল পর্যন্ত) মোট মৃতের সংখ্যা ৭৯।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলে থাকা তথ্য মতে, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত রয়েছেন। আক্রান্তের বিচারে কাতার এগিয়ে থাকলেও বাংলাদেশিদের মৃত্যুহার সৌদি আরবে সবচেয়ে বেশি।
এক সপ্তাহ আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূখপাত্রের এক ব্রিফিংয়ে আক্রান্ত ব্যক্তিদের ন্যাশনালিটির প্রসঙ্গে বলা হয়, করোনায় আক্রান্ত এবং মৃত ব্যক্তিদের বেশিরভাই নন-সাউদি। তারা কর্মসূত্রে সৌদি আরবে থাকলে মূলত অন্য দেশের নাগরিক।
আক্রান্তদের মধ্যে ৭৫ থেকে ৮০ ভাগ সৌদি আরবের বাইরে নাগরিক এমনটা জানিয়ে ঢাকায় পাঠানো রিয়াদ মিশনের রিপোর্ট বলছে, সরকারি সূত্রে এক সপ্তাহ আগে ৮২ বাংলাদেশি আক্রান্ত বলে তাদের জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশ কমিউনিটি সূত্রে য খবরা খবর পাওয়া যাচ্ছে তাতে এই সংখ্যা আরেকটু বেশি বলে ধারণা মিলেছে।
দেশটিতে আক্রান্ত বাংলাদেশিদের বেশিরভাগই ডরমিটরিতে থাকেন জানিয়ে ঢাকার করোনা সেলে কাজ করা এক কর্মকর্তা বলেন, ডরমিটরিতে এক রুমে ৭-৮জন পর্যন্ত থাকেন। ফলে একজন আক্রান্ত হলে অন্যদেরও ঝুঁকি বাড়ে।
সেই বিবেচনায় বাংলাদেশ কমিউনিটির বরাতে রিয়াদস্থ বাংলাদেশ মিশনের ঢাকায় পাঠানো রিপোর্টে বলা হয়েছে, আক্রান্তের যে সংখ্যা (৮২) পাওয়া গেছে তা প্রকৃত চিত্রের প্রতিফলন নয়। প্রকৃত অর্থে আক্রান্তে সংখ্যা আরেকটু বেশি হবে।
রিপোর্টে জানানো হয়েছে, আক্রান্তের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক তথ্য মতে, ৭২ জন পুরুষ আর ১০ জন নারী। বেশিরভাগ অর্থাৎ ২৭ জনের বাস রিয়াদে। অন্যরা দাম্মাম, মদীনা, আল কাসিম, তাবুক জেদ্দাসহ বিভিন্ন এলাকায়।
করোনা ভয়াবহতা রোধে সৌদি আরবের বাদশাহ দেশটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছেন। পবিত্র দুই মসজিদ মক্কা ও মদীনাসহ সর্বত্র জমায়েত বন্ধ রয়েছে।
বৈশ্বিক ওই সঙ্কটের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সৌদি সরকার জেলে থাকা বিদেশি এবং ওমরাহ করতে যেতে আটকা বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে ৩৬৬ বাংলাদেশিকে নিজ খরচে স্পেশাল বিমান দিয়ে বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছে দিয়েছে সৌদি সরকার।