মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সৈয়দ আশরাফ ছিলেন সৎ ও ন্যায়ের প্রতিক অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি: গোলাম সারোয়ার কবির

মোঃ রেজাউল করিম রয়েল, (ষ্টাফ রিপোর্টার)::

বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেন সৈয়দ আশরাফ ছিলেন সৎ, দক্ষ, আদর্শ ও ন্যায়ের প্রতিক। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে তিনি সারা জীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। বাঙ্গালী জাতি তার কর্মময় জীবনের কথা ভুলবে না। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

সৈয়দ আশরাফের মৃত্যুতে গতকাল শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার পূর্ব মুন্সীয়া গ্রামে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান আতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ রমিজ উদ্দিন বেপারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, তন্তর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, সধারন সম্পাদক আক্তার হোসেন মিন্টু, হাজী আব্দুল লতিফ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, শ্রমীক লীগের সাধারন সম্পাদক সেলিম খান, মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান সৈকত, জহুরুল ইসলাম লিমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com