শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার ইসির নেই: কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: চাইলেই কমিশন সেনাবাহিনীকে নির্বাচনের সময় মোতায়েন করতে পারবে না। তারা সরকারকে শুধু অনুরোধ করতে পারবে। সরকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েন করবে।

৮ এপ্রিল রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। সেনাবাহিনী থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে।

সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে সংবিধানে সবকিছু বলা আছে। কেউ চাইলেও সংবিধানের বাইরে যেতে পারবে না।

এতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com